
বলিষ্ঠ কন্ঠঃস্বরের অধিকারী,রাজপথের লড়াকু সৈনিক আগামী প্রজন্মের আইকন, সময়ের সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া একজন সফল রাজনীতিক,মেধা মনন আর মানবিকতার প্রতিচ্ছবি,স্লোগান মাস্টার,রাজপথের অতন্দ্র প্রহরী,একজন তুখোড় রাজনৈতিক বক্তা,একজন কর্মীদরদী রাজনীতিক যশোর জেলার শার্শা উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সরদার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ “ভাইস চেয়ারম্যান” পদে প্রতিদ্বন্ধিতায় নামছেন।
সাহসী এবং দেশপ্রেমী এই মানুষটির দক্ষতার গুণে শার্শার ছাত্রলীগ সংগঠনে হাজারও ছাত্রলীগ নেতা-কর্মীর আবির্ভাব ঘটেছে এবং ক্রমেই ঘটে চলেছে। বর্তমানে যশোর জেলার শার্শা উপজেলার ছাত্রলীগ সংগঠনটির মেয়াদকাল উত্তীর্ণ হওয়ায় ছাত্রলীগ কমিটি’র কার্যক্রম স্থগিত রয়েছে।
দলের নীতিনির্ধারকগণ সাংগঠনিক কাজে ব্যস্ত সময় পার করায় কমিটি গঠন করা হয়তো সম্ভব হচ্ছে না। সাংগঠনিক কারণবশতঃ নতুন কমিটিতে সিনিয়র ছাত্র নেতাদেরকে হয়তো আর শার্শার মানুষ দেখতে পাবে না। বিশেষ করে শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার কে।
দক্ষ এই মানুষটি দলের গঠনতন্ত্র মোতাবেক তিনি হয়তো আর কখনই শার্শা ছাত্রলীগের নেতৃত্ব দিতে পারবেন না। নতুন কমিটিতে তার সমযোগ্য নেতৃত্বদানকারী নেতা তৈরীতে সময় লাগতে পারে। ঐতিহ্যবাহী শার্শা ছাতলীগ শাখার নেতৃত্ব যোগ্য নেতার হাতে পরিচালিত হবে এটিই প্রত্যাশা করে শার্শাবাসী। দলের সংগঠন সূত্রে জানা যায়- অবসর প্রাপ্ত সিনিয়র ছাত্রলীগ নেতৃবৃন্দ দলের পরবর্তী ধাপ যুবলীগ নেতৃত্বে আসবেন।
শার্শা আ.লীগের নীতিনির্ধারকেরা সাবেক এই ছাত্রলীগ নেতা আব্দুর রহিম সরদারকে দলের পরবর্তী ধাপ যুবলীগ সংগঠনের প্রধান নেতৃত্বে নিয়ে আসবেন এবং ছাত্রলীগের মত যুবলীগ সংগঠনটিতে তার সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে দলকে সুসংগঠিত করতে তাকে সুযোগ প্রদান করবেন।
শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক এই সফল সভাপতি,শার্শার মা মাটি ও মানুষের প্রিয়নেতা ৮৫,য়শোর-১(শার্শা) আসনের এমপি- শেখ আফিল উদ্দিন’র সে একজন আস্থাভাজন ব্যাক্তি। গত ০৭ জানুয়ারী/২০২৪ জাতীয় সংসদ নির্বাচনে “নৌকা”র প্রার্থী শেখ আফিল উদ্দিনের জয়লাভের ব্যাপারে এই সফল ছাত্রনেতার ব্যাপক ভুমিকা দেখা গিয়েছিল।
ত্যাগী ও পরিশ্রমী,কাজ পাগল এই সাবেক মানবিক ছাত্রনেতা মুঠোফোনে জানিয়েছেন-” সে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী। সকলের দোয়া ও সমর্থন তার এগিয়ে যাওয়ার পথ কে সুপ্রসারিত করবে বলে সাবেক এই ছাত্রনেতা আশা প্রকাশ করেন। দীর্ঘ ছাত্র জীবণের অবসান ঘটিয়ে এখন জন প্রতিনিধি হিসেবে তিনি কাজ করতে চান।
মানুষের দুঃখ দূর্দশার ভাগী হয়ে তাদের পাশে থেকে জীবণ মাণ উন্নয়ণে নিজের দক্ষতা ও মেধার বিকাশ ঘটাতে চান। মান্যবর সাংসদ শেখ আফিল উদ্দিনের নির্দেশনায় বর্তমান সরকারের সকল সহায়তা প্রকল্পের সুবিধাসমূহ সুবিধা বঞ্চিতদের মাঝে পৌছে দিতে চান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উন্নয়ণের গতিধারা অব্যাহত রাখতে নিজের অঙ্গীকারের কথা ফোনে জানিয়ে দেন শার্শার সাবেক এই সফল ছাত্রলীগ সভাপতি”।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...