• বিনোদন
  • বইমেলায় অনুপম রায়কে ঘিরে তীব্র ভিড়!

বইমেলায় অনুপম রায়কে ঘিরে তীব্র ভিড়!

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ , ১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সদ্য শেষ হওয়া কলকাতা আন্তর্জাতিক বইমেলায় কণ্ঠশিল্পী ও গীতিকার অনুপম রায়ের তিনটি বই প্রকাশিত হয়। দে’জ পাবলিশিং থেকে প্রকাশ হয়, বিনয়ের ব্রহ্মদর্শন; আজকাল থেকে প্রকাশ হয় ম্যাকি ২ এবং দীপ প্রকাশন থেকে প্রকাশ হয় সিনেমায় অ্যান্টনি।

বইমেলায় উপলক্ষে অনুপমকে কয়েকবার দেখা গিয়েছিল মেলায়। সেসবের ছবি তিনি দিয়েছিলেন। তবে কেমন ভিড় হয়েছিল, সেই ছবিটা দেখা হয়নি। গতকাল সোমবার অনুপম রায় নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করেন।

সেখানে দেখা যায় এই গায়ক অজস্র বইয়ে একের পর এক অটোগ্রাফ দিয়েই চলেছেন। আর সামনে বিশাল জটলা ভিড়। কেউ কেউ অনুপমকে দেখেই স্তম্ভিত হয়ে যাচ্ছেন, যেন কখনো অনুপমকে এর আগে দেখেননি তিনি। বিশ্বাসই হচ্ছে না তার সামনে অনুপম বসে আছেন।

দে’জ পাবলিশিং এর স্টলে অনুপম বসে অটোগ্রাফ দিচ্ছিলেন ঠিকই কিন্তু ভক্তদের ছবি তোলার আশ মেটাতে পারছিলেন না। কেউ কেউ দূর থেকেই ছবি তোলার চেষ্টা করছিলনে। ভিড় সামলানোও কঠিন হয়ে যাচ্ছিল। এসবের সমন্বিত একটি ভিডিও অনুপ্রকাশ করেছেন।