
খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে ২০’পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারি ও চোর চক্রের দুইজন সক্রিয় সদস্য সহ পরোয়ানাভুক্ত আরো চার জনকে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান দিকনির্দেশনা মোতাবেক উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রাম থেকে পুলিশের একটি টিম মাদক কেনা-বেচাকালে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করেছে।
আটককৃত ব্যাক্তি হলেন, উপজেলার রেজাকপুর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে মোঃ ইসরাফিল সরদার(৪৫), এবিষয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে, মামলা নং-১০।
এছাড়াও একি রাতে থানা পুলিশের অভিযানে চোর চক্রের দুইজন সক্রিয় সদস্যকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের নুরইসলাম জমাদ্দারের ছেলে মোঃ তৌহিদুল ইসলাম তনু(২৬) ও গোপালপুর গ্রামের আনার আলী গাজীর ছেলে মোঃ আনিচ আলী গাজী (৩৬)। এবিষয়ে থানায় মামলা হয়েছে, মামলা নং -১১।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম বলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর দিকনির্দেশনায় চোর চক্রের দুইজন সক্রিয় সদস্যকে আমরা আটক করতে সক্ষম হয়েছি ও চুরিকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।
অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভুক্ত আরো চার জনকে আটক করেছে থানা পুলিশ।
উপরে উল্লেখিত বিষয়ে থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকল আসামিদের রবিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...