
ভূমধ্যসাগর দিয়ে নৌকাযোগে ইউরোপ যাত্রাকালে তিউনিসিয়া উপকূলে অগ্নিকাণ্ডে নিহত নয় অভিবাসনপ্রত্যাশীর মধ্যে আটজনই বাংলাদেশি বলে জানিয়েছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস। বাকি একজন পাকিস্তানি নাগরিক।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মৃত্যুবরণকারী বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় নিশ্চিত করেছে দূতাবাস। নিহত বাংলাদেশিদের মধ্যে মাদারীপুর জেলার পাঁচজন এবং গোপালগঞ্জ জেলার তিনজন।
মৃত্যুবরণকারীরা হলেন- মাদারীপুরের সজল, নয়ন বিশ্বাস, মামুন শেখ, কাজি সজীব, কায়সার, গোপালগঞ্জের রিফাত, রাসেল, ইমরুল কায়েস আপন।
দূতাবাস জানায়, সম্প্রতি তিউনিসিয়া উপকূলে নৌ-দুর্ঘটনায় উদ্ধার করা বাংলাদেশিদের সার্বিক কল্যাণ ও মৃত্যুবরণকারীদের তথ্য নিশ্চিত করতে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়ার নেতৃত্বে একটি দল ১৯ ফেব্রুয়ারি তিউনিসিয়ার জারজিস শহরে পৌঁছান। দূতাবাসের কর্মকর্তারা নৌ-দুর্ঘটনায় জীবিত অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে হতাহতদের প্রাথমিক পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয়েছেন।
এছাড়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মাদারীপুর জেলার রাজৈর থানার আমগ্রাম ইউনিয়নের মনোরঞ্জন সরকারের ছেলে মনতোষ সরকার।
দূতাবাসের পক্ষ থেকে নিহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য নিশ্চিত এবং স্থানীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। এই লক্ষ্যে দূতাবাস তিউনিসিয়া এবং বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা রাখছে। এছাড়া দুর্ঘটনায় জীবিত অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশিদের দেশে পাঠানোসহ তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে চেষ্টা চালানো হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী