নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে এই অভিযান চালায় বিআইডব্লিউটিএ।
এ সময় ডাঙ্গা ইউনিয়নের কাজৈর ও কাজীরচর মৌজায় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত এ কে খান কোম্পানী লিঃ এর দখলকৃত শীতলক্ষ্যা নদীর তীরবর্তী জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তথ্যটি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, উচ্চ আদালতের নির্দেশে নদী দখলকারীদের বিরুদ্ধে অভিযান চলছে।
তারই ধারাবাহিকতায় বুধবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজৈর ও কাজীরচর গ্রামে শীতলক্ষ্যা নদীর তীরবর্তীতে গড়ে উঠা এ কে খান কোম্পানী লিঃ এর দখলকৃত নদীর তীরবর্তী জমি উদ্ধার করা হয়।
এসময় শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে তোলা এ কে খান কোম্পানী লিঃ এর আধা পাকা ৩ টি স্থাপনা ও একটি টিনশেড স্থাপনাসহ ১৮০ ফুট বাউন্ডারী ওয়াল ভেঙে উচ্ছেদ করা হয়।
এছাড়া নদীর তীরবর্তী এলাকায় পিলার স্থাপন করে নদীর জমি নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, নদীর সীমানা পিলারের ভেতরে যারাই স্থাপনা নির্মাণ করবেন তাদের বিরুদ্ধেই উচ্ছেদ ও জরিমানা অভিযান পরিচালনা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক (ঘোড়াশাল নদী বন্দর) মোহাম্মদ নূর হোসেনসহ আইনশক্সখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত