নওগাঁর ধামইরহাট থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব। মঙ্গলবার ভোরে উপজেলার মঙ্গলবাড়ী বাজার এলাকায় থেকে তাদের আটক করা হয়। র্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
আটকরা হলেন- ধামইরহাট উপজেলার মুকুন্দপুর গ্রামের নৃপেন্দ্র নাথ সরকার এর ছেলে নিত্য সরকার (২৪) এবং জয়পুরহাট জেলার সদর উপজেলার বিল্লা গ্রামের আজিজুল ইসলামের ছেলে শহিদ হোসেন (২২) ও দোগাছী গ্রামের আবু হানিফ এর ছেলে সিফাত হোসেন (১৮)।
সংবাদ বিজ্ঞপ্তি- ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের দোকান থেকে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ গোয়েন্দা দল অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সরবরাহের বিষয়টি তদন্ত শুরু করে এবং তদন্তে এর সত্যতা পায়। মঙ্গলবার ভোরে মঙ্গলবাড়ী বাজারে অভিযান পরিচালনা করে র্যাব-৫ জয়পুরহাট এর সদস্যরা।
এসময় নিত্য সরকার, শহিদ হোসেন ও সিফাত হোসেন কে তাদের দোকান থেকে আটক করা হয়। তারা তাদের নিজস্ব কম্পিউটার এর হার্ডডিস্কে অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড এর ব্যবসা করতো।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত