
অভিনেত্রী ও মডেল প্রার্থনা ফারদিন দীঘির বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ ঘটনায় তিনি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে অভিযোগ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ডিবি।
সোমবার ডিবি সূত্র জানিয়েছে, অভিনেত্রী দীঘির বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়। হ্যাক করে বিকাশ থেকে টাকা নিয়ে নেয় প্রতারকরা। এর পর তিনি ডিবিতে অভিযোগ দিলে আসামি গ্রেপ্তার হয়।
এ বিষয়ে প্রার্থনা ফারদীন দীঘি সোমবার দুপুরে বলেন, আমার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে এক লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। ওইদিনই একটা কাজের পেমেন্ট পেয়েছিলাম। আর এরপরই ঘটনা। এই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি।
স্বামীকে ‘বাবা’ ডাকতে হবে, সিরিয়াল থেকে বাদ পড়লেন দোলনস্বামীকে ‘বাবা’ ডাকতে হবে, সিরিয়াল থেকে বাদ পড়লেন দোলন
প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতের মেয়ে প্রার্থনা ফারদিন দীঘি। চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে পরিচিতি পেয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
২০০৮ সালে মুক্তি পায় পিএ কাজল পরিচালিত সিনেমা ‘১ টাকার বউ’। সেই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন শাকিব খান, শাবনূর ও রুমানা খান। সিনেমাটিতে কাজল চরিত্রে অভিনয় করা শাবনূরের মেয়ের ভূমিকায় দেখা যায় দীঘিকে।
অভিনয়ের জন্য ৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে পুরস্কৃত হন দীঘি।
মন্তব্য লিখুন
আরও খবর
শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন নাসিরউদ্দিন শাহের
শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন নাসিরউদ্দিন শাহের
তানজিন তিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
তানজিন তিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
আসিফ আকবরের গাড়িতে গুলি, ওমর সানীর উদ্বেগ
আসিফ আকবরের গাড়িতে গুলি, ওমর সানীর...
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে...
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
তৃতীয় কেমোথেরাপি শেষে সামিয়ার আবেগঘন বার্তা
তৃতীয় কেমোথেরাপি শেষে সামিয়ার আবেগঘন বার্তা