
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে তিন দিনের দ্বিপক্ষীয় সফরে বুধবার (৭ ফেব্রুয়ারি) ভোরে নয়াদিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দিল্লি বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান এবং উজবেকিস্তানে ভারতের মনোনীত রাষ্ট্রদূত স্মিতা পন্ত।
দিল্লি সফরে ড. হাছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। সংশ্লিষ্ট বৈঠকগুলোতে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার কথা রয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, পররাষ্ট্রমন্ত্রীর সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় ইস্যুতে সহযোগিতা, ব্যবসা, বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ইস্যু, তিন্তাসহ ছয়টি অভিন্ন নদীর পানি বণ্টন ইস্যু, সীমান্ত হত্যা, রোহিঙ্গা ইস্যুসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা কথা রয়েছে।
এদিকে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিফ্রিংয়ে মন্ত্রী জানান, দিল্লি সফরে মিয়ানমারের চলমান পরিস্থিতি তুলে ধরবেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী