
অস্ত্র ও মাদকসহ ০৭ টি মামলার কুখ্যাত সন্ত্রাসী তসলিম কে জয়পুরহাটের জিতারপুর থেকে আটক করেছে র্যাব।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের আভিযানিক দল (২৯ ফেব্রুয়ারি) রাত ০২.৩০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে একটি ওয়ান শুটারগান ও ৭ পিস ট্যাপান্টাডলসহ তাকে আটক করে। এ সময় তার সঙ্গী রাব্বি কৌশলে পালিয়ে যায়।
আটককৃত তসলিম হোসেন (৩২) জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে এবং পলাতক রাব্বি (১৯) ইউনুস আলীর ছেলে।
সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র্যা জানান, তসলিম একজন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পলাতক আসামী রাব্বীর মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। তসলিম অস্ত্রের ভয় দেখিয়ে এলাকার সাধারণ জনগণকে জিম্মি করে রাখত যেন কেউ তার মাদক ব্যবসার ব্যাপারে মুখ খুলতে না পারে। এছাড়াও অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে জিতারপুর এলাকায় বিভিন্ন মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত।
এ সংবাদের ভিত্তিতে তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে মাদক ক্রয়-বিক্রয়ের সময় তসলিমের পরিহিত জিন্স প্যান্টের পিছনে গুজানো অবস্থায় ০১টি ওয়ান শুটার গান ও ৭ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
পরবর্তীতে জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...