জয়পুরহাট সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালক নিহত হয়েছেন। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার হিচমী বাইপাস হানাইল কৃষি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম অতুল বর্মন (৫৫)। তিনি জয়পুরহাট সদরের বামনপুর চারমাখা দত্তপাড়া এলাকার মৃত শর্বেশ্বরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হিচমী বাইপাস সড়কে পুরানাপৈলের দিকে একটি ট্রাক যাচ্ছিল। ট্রাকে কোন মালামাল ছিল না। বিপরীত দিক থেকে ব্যাটারিচালিত ভ্যানে অতুল আলু নিয়ে আসছিল।
পথে কৃষি কলেজ এলাকায় ভ্যানচালকের পিছনের চাকার এক্সেল সিট ভেঙ্গে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং ট্রাকের সামনে বাঁকা হয়ে চলে গেলে ট্রাকচালক ব্রেক করে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি কালভার্টের সাথে লেগে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যান।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ট্রাক চালককে পাওয়া যায়নি। ট্রাকটি জব্দ করা হয়েছে, সেটি খাদে পড়ে আছে। নিহতের পরিবার অভিযোগ দিতে চেয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত