
অনেকেই জিমেইলে ই-মেইল শিডিউলিংয়ের বিষয়টি জানেন না। কিন্তু গুগলের ই-মেইল সেবা জিমেইলে শিডিউল মেইল করার সুবিধা চালু করেছে অনেকদিন আগেই। মূলত জিমেলের ই-মেইল শিডিউলিং ফিচারের সাহায্যে আগে থেকে তারিখ, সময় এবং যাকে ই-মেইল পাঠাতে চান, সেটা সেট করে দিলে নিজে নিজে চলে যাবে ই-মেইল। আজ আপাদেরকে জানাবো জিমেইলে ই-মেইল শিডিউল করার নিয়ম –
প্রথমে অ্যানড্রয়েড বা আইওএস ডিভাইসে জিমেইল অ্যাপ খুলতে হবে। দ্বিতীয় ধাপে ডেস্কটপের মতোই মেইল কম্পোজ করে রেসিপিয়েন্ট অর্থাৎ যাকে মেইল পাঠাবেন তার ই-মেইল আইডি লিখে মেইল ড্রাফট করুন।
এবার উপরে ডানদিকের কোণে তিনটি ডট দেখতে পাবেন। সেখানে ক্লিক করে শিডিউল সেন্ড এর অপশন পাওয়া যাবে। এখানেও ডেট-টাইম সেট করার জন্য ম্যানুয়াল অপশন থাকবে।
আবার বেশ কিছু অপশন প্রি-সেটও করা থাকবে। সেখানেই আপনি আপনার পছন্দমতো তারিখ এবং সময় ঠিক করে নিতে পারবেন। এরপর শিডিউল সেন্ড অপশনে ক্লিক করলেই আপনার ই-মেইল শিডিউল হয়ে যাবে।
ডেস্কটপ ব্রাউজারের ক্ষেত্রে যা করবেন
ডেস্কটপ ব্রাউজারের ক্ষেত্রে ই-মেইল শিডিউল করতে প্রথমে নিজের জিমেইল অ্যাকাউন্টে লগইন করতে হবে। এবার কম্পোজ অপশনে ক্লিক করে নিজের ই-মেইল ড্রাফট করুন।
এক্ষেত্রে যাকে ই-মেইল পাঠাবেন তার আইডি দিয়েই মেইল ড্রাফট করবেন। এবার পরবর্তী পর্যায়ে সেন্ড অপশনে ক্লিক করার পরিবর্তে সেন্ড বাটনের পাশে যে ড্রপডাউন অ্যারো রয়েছে সেখানে ক্লিক করুন। এবার সেখানেই শিডিউল সেন্ড অপশন পাবেন। এই বাটনে ক্লিক করলে আগামী কয়েকদিনের জন্য কিছু প্রি-সেট অপশন দেখতে পাবেন। চাইলে এখান থেকে তারিখ এবং সময় সেট করে নিতে পারেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...