• ছবিঘর ফিচার
  • চার ঘণ্টা পর ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল স্বাভাবিক

চার ঘণ্টা পর ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ , ১৫ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

জামালপুর সদর উপজেলার পিয়ারপুর এলাকায় ময়মনসিংহগামী লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে আজ দুপুর ১২টায় পিয়ারপুর স্টেশনে ময়মনসিংহগামী লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার এই ঘটনা ঘটে।

ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করে জামালপুর রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক শেখ উজ্জ্বল মাহামুদ ঢাকা পোস্টকে বলেন, ময়মনসিংহগামী লোকাল ট্রেনটি পিয়ারপুর স্টেশনের লুপ লাইন থেকে মেইন লাইনে উঠার সময় ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহে আটকা পড়ে। এখন ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর