
শেরপুরের শ্রীবরদী সাতানি এলাকায় অটোরিকশায় চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলার আসামী সাবেক কাউন্সিলর হাবিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। আজ ৩ ফেব্রুয়ারী বিকেলে শ্রীবরদী পৌরসভা থেকে হাবিকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত হাবিবুল্লাহ হাবি (৪৫) শ্রীবরদী পৌরসভার সাতানি মথুরাদী মহল্লার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীবরদী পৌরসভার সাবেক কাউন্সিলর।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানী অধিনায়ক মেজর আবরার ফয়সাল সাদী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
র্যাব-১৪ জানায়, শেরপুরের শ্রীবরদীর সাতানি এলাকার নতুন বাসস্ট্যন্ডে চাঁদা দাবীকে কেন্দ্র করে গত ১১ জানুয়ারি অটোরিক্সা চালকদের কাছ থেকে চাঁদা দাবীর ঘটনায় দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
একপর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতিতে হাবি এলোপাথারি রামদা দিয়ে কুপিয়ে অটোরিকশা চালক শেখদি গ্রামের মোঃ শাহাজাহানকে কুপিয়ে গুরুত্বর আহত করে।
পরে আহত শাহাজাহানকে প্রথমে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় ২৯ জানুয়ারি ভিকটিমের বাবা মোঃ ইদ্রিস আলী বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন।
পরে এঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শ্রমিক এবং এলাকাবাসীরা শ্রীবরদীতে বিক্ষোভ ও মানববন্ধন করেন।
র্যাব-১৪ এর আবরার ফয়সাল সাদী জানান, ঘটনার পর ছায়া তদন্ত শুরু করি। বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে শ্রীবরদীর সাতানি মথুরাদী গ্রামের হাবির বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী হাবিকে গ্রেপ্তারের পর শ্রীবরদী থানায় আর সন্ধায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...