
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ কে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী শান্তি সমাবেশ ও কর্মসূচি পালন করেছে।
আজ সোমবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় উপজেলা গোপগ্রাম ইউনিয়নের আমলাবাড়ি বাজার সংলগ্নে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোপগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোতালেব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দীন খান সভাপতি জেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান জেলা পরিষদ কুষ্টিয়া।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না। এ দেশে আর কখনো সংবিধান বহির্ভূত ভাবে নির্বাচন হবেনা। তাই বাংলার মানুষ স্বাধীনতা বিরোধী কাউকে আর কখনো ক্ষমতায় নিয়ে আসবেনা। দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিক ভাবে উচিত জবাব দেওয়া হবে।
তিনি আরো বলেন, আলহাজ্ব রহিম উদ্দিন খানকে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দেখতে চাই সাধারণ মানুষ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর হক, সিনিয়র সহ-সভাপতি উপজেলা আওয়ামীলীগ আলহাজ্ব রহিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ ও মেয়ের খোকসা পৌরসভা তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামীলীগ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক উপজেলা আওয়ামী লীগ শ্রী নারায়ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক গোপগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বজলুর রকমান, সদস্য গোপগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ শহীদুল ইসলাম, ইউপি সদস্য গোপগ্রাম আলিম সরদার।
আরো উপস্থিত ছিলেন, সাবেক সহ-সভাপতি উপজেলা ছাত্রলীগ জসিম উদ্দিন বিপ্লব, সভাপতি উপজেলা ছাত্রলীগ শিমুল আহম্মেদ খান, সভাপতি সজীব ওয়াজেদ জয় পরিষদ জুয়েল রানা, সহ-সভাপতি জেলা ছাত্রলীগ ও যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগ আশরাফুল ইসলাম খান, সভাপতি গোপগ্রাম ইউনিয়ন ছাত্রলীগ শেখ আশিক, সিনিয়র সহ-সভাপতি ইউনিয়ন ছাত্রলীগ ফাহিম হাসান, সাধারণ সম্পাদক ইউনিয়ন ছাত্রলীগ সাকিব মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনিয়ন ছাত্রলীগ নাজমুল ইসলাম রানা।
সার্বিক পরিচালনায় ছিলেন, ইউপি সদস্য গোপগ্রাম ইউনিয়ন আলাল মন্ডল।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...