রাষ্ট্রপতি পুলিশ পদক পাওয়ায়

কেন্দুুয়া থানার ওসি এনামুলকে সংবর্ধনা

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ , ২৯ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

নেত্রকোণার কেন্দুুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এনামুল হককে সংবর্ধনা জানিয়েছেন থানায় কর্মরত পুলিশ সদস্যরা।

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম- সেবা) গ্রহণ শেষে
আজ দুপুরে ঢাকা থেকে কেন্দুুয়ায় এলে তাকে থানা প্রাঙ্গণে ফুলেল সংবর্ধনা জানায় সহকর্মী পুলিশ কর্মকর্তাগণ। এর আগে তাকে থানার পুলিশ ভ্যানগাড়িটিকে সজ্জিত করে কেন্দুুয়া থানার সীমানা প্রবেশ পথে রিসিভ করেন তারা।

সুত্রে জানা গেছে,গত ২২ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে পদকপ্রাপ্ত ৪০০ পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় পিপিএম-সেবা পদকে কেন্দুুয়া থানার ওসিকে ভূষিত করা হয়। গত মঙ্গলবার পুলিশ সপ্তাহের প্রথম দিনের কর্মসূচির প্যারেডে সালাম গ্রহণের পর নিজ হাতে পদকপ্রাপ্ত কর্মকর্তাদের পদকে ভূষিত করেন প্রধানমন্ত্রী। সেইসাথে কেন্দুুয়া থানার ওসিও পদক গ্রহণ করেন।

জানা গেছে,গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য “পিপিএম সেবা” নির্বাচিত হন কেন্দুুয়া থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মো.এনামুল হক।

ওসি এনামুল হক শিক্ষাজীবন শেষ করে ২০১০ সালে আউট সাইড ক্যাডেট ৩২ তম ব্যাচে সাব-ইন্সিপেক্টর পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন। এরপর ধাপে ধাপে কৃতীত্বের স্বাক্ষর রেখে পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে ২০১৯ সালে পদোন্নতি পেয়ে নেত্রকোণায় যোগদান করেন।

এরপর শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে,দুর্গাপুর থানা,বারহাট্রা থানা ও সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রে সফলতা সাথে দ্বায়িত্ব পালন করেন তিনি। গত বছর ২৩ সেপ্টেম্বর সিধলী পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশ পরিদর্শক (ওসি) হিসেবে পদায়ন হয়ে কেন্দুুয়া থানায় যোগদান করেন। গত কয়েক মাসের কর্মদক্ষতায় পিপিএম সেবা পদকে ভূষিত হন ওসি এনামুল হক।

তিনিই প্রথম কেন্দুুয়া থানায় কর্মরত রাষ্ট্রীয় পাওয়া। তিনি গ্রামের বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের অষ্টবর্গ গ্রামের ফকির বাড়ির গর্বিত সন্তান। তাঁর বাবার নাম মো.সাহাবুদ্দিন ফকির। ওসি এনামুল হকের বিপিএম পদক পাওয়া থানায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝে উচ্ছ্বাস দেখে গেছে। কেন্দুয়া থানার উপ-পরিদর্শক ( এসআই) রোকনুজ্জামান বলেন, এই পদক অনেক মর্যাদার।

এই পদক পুলিশের চাকরিতে খুবই সম্মানজনক। পদকপ্রাপ্তগণ এ জন্য আর্থিক সুবিধা পান এবং নামের শেষে এই পদক উপাধি হিসেবে ব্যবহার করেন। আর এই পদক থানা পুলিশের জন্য গর্বের বিষয় বলেও জানান তিনি।

ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি, নেত্রকোণার পুলিশ সুপার ও সহকর্মীসহ সংশ্লিষ্ট প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওসি এনামুল হক বলেন, সকলের আন্তরিক সহযোগীতায় আজকে আমি সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকে ভূষিত হয়েছি। এই পদক কেন্দুুয়া থানার জন্যেও গর্বের। এই পদক আমার কর্মক্ষেত্রে আরো প্রেরণা জোগাবে।

আমাকে সম্মানিত করায় থানায় কর্মরত কর্মকর্তাসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। যতদিন পুলিশ বিভাগে থাকবেন এভাবেই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান বলেও প্রত্যয় ব্যক্ত করেন ওসি এনামুল হক।