
মৌলভীবাজারের কমলগঞ্জের বাংলাদেশ মনিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত ও অতিথিদের উত্তরীয় ও ক্রেষ্ট প্রদান করা হয়। পরে প্রত্যয় নামে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
শনিবার (১০ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে চারটায় উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদানের আয়োজন করা হয়।
বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি হাজী মো.আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন।
শিক্ষক সাজ্জাদুল হক স্বপন ও শিক্ষক ফরিদ আহমদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএমইটির সাধারণ সম্পাদক শিক্ষক মো. কামাল উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রকৌশলী আবদুল মজিদ চৌধুরী, বাংলাদেশ মনিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বামডো) সভাপতি নুর উদ্দিন আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, বিএমইটির সাধারণ সম্পাদক শাহাজ উদ্দিন, অভিভাবক প্রকৌশলী আব্দুল হেকিম, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সাদ আহমেদ ও ফারহান আহমেদ প্রমুখ।
অনুষ্টানে ৫ম ৮ম ও ১০ শ্রেনীর ১ম ২য় ৩য় অবস্থানকারী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। এছাড়াও এডুকেশন ট্রাস্টের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...