
মৌলভীবাজারের কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় অত্র বিদ্যালয় হল রুমে এসএসসি পরীক্ষার্থী-২০২৪ এর প্রবেশপত্র বিতরণ হয়। প্রবেশ পত্র বিতরনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
স্কুলের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক আব্দুল মোমিন এর সভাপতিত্বে প্রবেশপত্র বিতরনকালে উপস্থিত ছিলেন, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, সালাহউদ্দিন শুভ ও স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ম্যানেজিং কমিটির সভাপতি ও কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ বলেন,‘আমার বিশ্বাস আছে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করবে। তোমরা অত্যন্ত মানবিক ও নৈতিক শিক্ষা পেয়েছো। তোমাদের (শিক্ষার্থী) শৃঙ্খলা দেখে আমি মুগ্ধ।

শিক্ষার্থীদের আলোকিত মানুষ রূপে গড়তে আন্তরিকতার সাথে পাঠদান সহ শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা দেয়ার জন্য প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকদের ধন্যবাদ জানান তিনি।’
প্রবেশপত্র বিতরণ শেষে সকল পরীক্ষার্থীদের উপস্থিতিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির...
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...