
গত এক বছরে (১ জানুয়ারি ২০২৩ থেকে ১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭২১ জন মারা গেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে এম. আব্দুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা শহরে এডিস মশার প্রাক-মৌসুম, মৌসুম ও মৌসুম পরবর্তী জরিপ চলমান রয়েছে। জরিপের ফলাফল সংশ্লিষ্ট সকল সিটি কর্পোরেশনকে অবহিত করা হচ্ছে। ২০২৩ সালে প্রাক মৌসুম জরিপ সম্পন্ন হয়েছে, জরিপের ফলাফল সংশ্লিষ্ট সকল সিটি কর্পোরেশনকে পাঠানো হয়েছে। গাজীপুর ও নারায়ণগঞ্জেও প্রাক-মৌসুম জরিপ সম্পন্ন হয়েছে। বর্তমানে সারাদেশে মৌসুম জরিপ চলমান আছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এডিস মশার জরিপ কার্যক্রম ২০২২ ও ২০২৩ সালে ঢাকা শহরের বাইরে দেশে বিভিন্ন জেলায় যেমন- চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, মাদারীপুর, বরগুনা, পাবনা-রূপপুর, রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর ইত্যাদি জেলা ও বিভাগীয় শহরে সম্পন্ন হয়েছে। জরিপের ফলাফল সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনকে নিয়মিতভাবে প্রদান করা হয়েছে। এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই মাস পরপর এডিস মশার জরিপ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী