
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়(বুটেক্স) কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বুটেক্স সাংবাদিক সমিতি।
পুষ্পস্তবক অর্পণের পর বুটেক্সসাসের সভাপতি মাহবুব আলম রিয়াজ বলেন, আজ একুশে ফেব্রুয়ারি। আর এই একুশ আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে। বাহান্নর আন্দোলনে অর্জিত বাংলা ভাষার মাধ্যমেই আমরা আমাদের অনুভূতি, ভাবনা, অভিব্যক্তি প্রকাশ করি। বাঙ্গালির উচিত তাদের মাতৃভাষাকে আরও সমৃদ্ধ করা এবং শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখা। আমাদের সকলের উচিত ভাষার অধিকার রক্ষায় কাজ করা। ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস মনে রেখে একুশের চেতনা হৃদয়ে ধারণ করে সোনার বাংলা গড়তে সবাইকে এগিয়ে যেতে হবে।
পরবর্তীতে সংগঠনের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের জন্য একটি প্রেরণার উৎস।
প্রতি বছর আমাদের কাছে এই একুশ চায় সত্যের প্রতিষ্ঠা, একুশ আমাদের কাছে চায় মিথ্যার উৎখাত, একুশ আমাদের কাছে চায় সর্বস্তরের জীবনকে সুন্দর ও সুস্থ রাখার অঙ্গীকার। বুকের রক্তে ইতিহাস রাঙা একুশে ফেব্রুয়ারি জাতীয় জীবনের মর্মমূলে গ্রোথিত করে দিয়েছে একটি চেতনা যা চির অম্লান। শাশ্বত সত্যরূপে চিহ্নিত অমর দিন আজ। যে দিনটি এদেশের ইতিহাসকে দিয়েছে পাল্টে এবং বিপ্লবী চেতনায় পরিবর্তিত করেছে আমাদের সংগ্রামী চিত্তকে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বুটেক্স সাংবাদিক সমিতির সহ সভাপতি,দপ্তর সম্পাদক, অর্থ-ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, কার্যকরী সদস্য ও সংগঠনের সাধারণ সদস্য বৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী