
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোহাম্মদ আলী (৩৫) নামের এক যুবকের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের নিজ-পুবাইল গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।
মোহাম্মদ আলীর বাড়ি বড়হিত ইউনিয়নের চর পুম্বাইল গ্রামে। তিনি ওই এলাকার মৃত মর্তুজ আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মোহাম্মদ আলী পেশায় কৃষক ছিলেন। গত ৪ দিন ধরে নিখোঁজ হন। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বুধবার নিজ-পুবাইল গ্রামের মো. আবুল হাসেমের পুকুরে তার লাশ ভেসে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
মোহাম্মদ আলীর বড় ভাই সিদ্দিক মিয়া বলেন, ‘তার ভাই ব্রেন টিউমারে ও মৃগীরোগে আক্রান্ত ছিলেন।
ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ আহম্মেদ বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...