
আলু আমদানির খবরে দিনাজপুরের হিলি বাজারে কমতে শুরু করেছে দেশি আলুর দাম। প্রকার ভেদে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরের খুচরা আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে। হঠাৎ দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।
শনিবার (৩ জানুয়ারি) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, গত তিন আগে যে আলু খুচরা বাজারে বিক্রি হয়েছিলো ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে। আজ তা বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে। পাইকারি বাজারে এসব আলু বেচাবিক্রি হচ্ছে ২৩ থেকে ২৫ টাকা কেজি দরে।
জানা যায়, দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে আবারও ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছেন সরকার। হিলি বন্দরে ৫০ জন আমদানিকারক ৩৫ হাজার মেট্রিকটন আলু আমদানির অনুমতি পেয়েছেন।
এদিকে আলু আমদানির খবরে হিলি বন্দর বাজারে পাইকারি ও খুচরা বাজারে কমতে শুরু করেছে আলুর দাম। আলু আমদানি শুরু হলে দাম আরও কমে যাবে বলছেন ব্যবসায়ীরা। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।
বাজারে সবজি কিনতে আসা লুৎফর রহমান বলেন, আলুর দাম আজ অনেকটা কম দেখছি। গত কয়েকদিন আগেও ৩৫ থেকে ৪০ কেজি দরে আলু কিনলাম। আজ ২৫ টাকা কেজি দরে কিনলাম।
হিলি বাজারে সবজি ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, গত দুই দিন হলো আলুর দাম কমে গেছে। বাজারে দেশি আলুর আমদানি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও শুনছি ভারত থেকে আবারও আলু আমদানি শুরু হবে। যার কারণে আলুর দাম কমের দিকে। আশা করছি আগামীতে আলুর দাম আরও কমে যাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী