
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করা ইসির গেজেট স্থগিত করেছিলেন হাইকোর্ট। এবার সেই আদেশের বিরুদ্ধে আবেদন করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় বিজয়ী নৌকার প্রার্থী আব্দুল হাই এ আবেদন করেছেন। তার পক্ষের আইনজীবী হলেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।
গত ১ ফেব্রুয়ারি ঝিনাইদহ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে ইসির গেজেট স্থগিত করেন হাইকোর্ট। দুই মাসের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মজিবুর রহমান।
এর আগে ভোটগ্রহণ ও ভোট গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য পদের গেজেট স্থগিত চেয়ে ইলেকশন পিটিশন দায়ের করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল। পরে ইসির ওই নির্বাচনী গেজেট স্থগিত করেন বিচারপতি আসাদুজ্জামানের কোর্ট।
গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলে ঝিনাইদহ-১ (শৈলকূপা) নৌকার প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
ফল অনুযায়ী এই আসনে আব্দুল হাই পেয়েছেন ৯৪ হাজার ৩৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল (ট্রাক প্রতীক) পেয়েছেন ৮০ হাজার ৫৪৭ ভোট।
আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৩৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৭৭ জন, নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৫৯ জন। এখানে কেন্দ্রের সংখ্যা মোট ১১৭টি।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী