
ব্রাহ্মণবাড়িয়া সরাইল বিশ্বরোড় চৌরাস্তা ঢাকা- সিলেট মহাসড়ক ফুটপাত দখলমুক্ত করতে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়েছে। এ সময় প্রায় আধা কিলোমিটারের মধ্যে ২০-৩০ অবৈধ স্থাপনাসহ ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।
রবিবার (৪ ফেব্রুয়ারি ) সকাল ৯টা থেকে বেলা দুপুর একটা পর্যন্ত বিশ্বরোড় চৌরাস্তায় এলাকায় খাঁটি হাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আকুল চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।পথচারীরা জানায়, অবৈধভাবে গড়ে উঠা দোকানপাটের জন্য রাস্তা দিয়ে ঠিকমত চলাচল করেত পারতেন না।
এখন চলাচল করতে তাদের অনেক সুবিধা হচ্ছে। তারা আশা করেন অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে যানজট কম হবে। তবে এ অবস্থায় কতক্ষণ থাকবে সেটি দেখার বিষয় বলেও জানান তারা। পরবর্তীতে হাইওয়ে পুলিশের ভূমিকা কেমন হবে তাও দেখার বিষয়।
এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, অভিযানে চৌরাস্তায় যানজট মুক্ত হওয়ায় স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেন।
হাইওয়ে পুলিশের দৈনন্দিন কাজের অংশ হিসেবে যানজট নিরসনকল্পে এ অভিযান পরিচালিত হয়।তাই তাদের সচেতন হতে হবে। এই রকম অভিযান চলমান থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক