
রোজার আগেই ভারত থেকে দেড় লাখ টন চিনি-পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।
রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, গত ১৪ ফেব্রুয়ারি ভারতের বাণিজ্য সংক্রান্ত মন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সে দেশের মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জার্মানিতে অবস্থান করছেন। এ কারণে মিটিংয়ের তারিখ পিছিয়ে গেছে। তবে সেটি এই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হচ্ছে। রোজার আগেই ভারত থেকে এক লাখ টন পরিশোধিত চিনি ও ৫০ হাজার টন পেঁয়াজ আনা হবে।
তিনি বলেন, আসন্ন রমজান মাসে কোনো পণ্যেরই ঘাটতি হবে না। আগামী মঙ্গলবার তেল ও চিনির দাম নির্ধারণ করে দেওয়া হচ্ছে। এরইমধ্যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এ বিষয়ে কাজ করেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী