
সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কিন্তু কিছু অভিভাবক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মোবাইল ফোনে সন্তানদের পরীক্ষার রোল নাম্বার দিয়ে কিছু করা যাবে কিনা জানতে চান। এতে ক্ষোভ জানিয়ে অভিভাবকদের নৈতিক অধঃপতন হয়েছে বলে মন্তব্য করেছেন মন্ত্রী।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, একটা ভর্তির জন্য অভিভাবকদের যে নৈতিক অবস্থা। সেখান থেকে তারা যেন কোনোভাবে আপস না করেন। অত্যন্ত দুর্ভাগ্যর বিষয় আমরা প্রায় সময় দেখি যে বিশেষ করে মেডিকেল এডমিশনের ক্ষেত্রে। এ বছর আমার মোবাইল ফোনে অনেক মেসেজ পেয়েছি, বলেছে আমার সন্তান পরীক্ষায় অংশগ্রহণ করেছে কিছু করা যাবে কিনা। অনেকে রোল নাম্বারও দিয়েছে।
অভিভাবকদের উপর ক্ষোভ জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে। যেখানে মন্ত্রী পর্যায়ে মেসেজ করে বলা হচ্ছে যে, এটা আমার সন্তানের রোল নম্বর, এমবিবিএস পরীক্ষা দিয়েছে আপনি কি কিছু করতে পারবেন। এটা আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয়। এরকম নৈতিক অধঃপতন যদি অভিভাবক পর্যায়ে হয়; সন্তানকে আমরা কী শিক্ষা দেব।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী