
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছে দৈনিক কালবেলা ও চ্যানেল-২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহবুব আলম রিয়াজ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে দৈনিক মানবকণ্ঠ ও জাগো নিউজ-২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ।
এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহিল কাফী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: রাবী সিদ্দিকী জুবায়ের, দপ্তর-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল্লাহ আল জাবের রাফি, অর্থ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম শাহেদ ও কার্যকরী সদস্য মোহাম্মদ সাজ্জাদুর রহমান।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট প্রদান কার্যক্রম শেষে দুপুর দুইটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রুবেল খান।
বিকালে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা, সহকারী নির্বাচন কমিশনার ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রুবেল খান, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো: মোরশেদুল হক।
উল্লেখ্য, বিগত ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন ফরমান হোসাইন ও মিনহাজ উল ইসলাম।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...