
‘পড় বই গড় দেশ’ এই প্রতিপাদ্যকে লালন করে নরসিংদী জেলা প্রশাসন এর উদ্যোগে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বইমেলা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার বিকাল থেকে নরসিংদী সরকারি কলেজ সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৌর পার্কে এই মেলা শুরু হবে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রস্তুতির তথ্য জানান, জেলা প্রশাসক ড. বদিউল আলম।
এসময় জেলা প্রশাসক আরও জানান, নরসিংদীর মানুষের প্রত্যাশা, বই পড়া ও শুদ্ধ উচ্চারণ আপামর মানুষের মাঝে সঞ্চালনের উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বইমেলা আয়োজিত হতে যাচ্ছে।
এবারের বইমেলায় ঢাকা ও স্থানীয় প্রকাশনীসহ মোট ৬৮ টি প্রতিষ্ঠান প্রায় ১০০ টি স্টলে তাদের প্রদর্শনী করতে যাচ্ছে। এসএসসি পরীক্ষা ও অন্যান্য বিষয় বিবেচনায় প্রতিদিন বেলা ১১ টায় বইমেলা শুরু হয়ে রাত ৯ টায় শেষ হবে।
প্রতিদিনই বই পড়া মানুষের মাঝে ছড়িয়ে দিতে স্থানীয় কৃষ্টি-কালচার এর উন্নয়ন, জ্ঞান-বিজ্ঞান বিতর্ক, কুইজ সেমিনার ও চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হবে।
এছাড়াও প্রতিদিন বাদ-মাগরিব স্থানীয় ও ঢাকা থেকে আগত শিল্পগোষ্ঠীসমূহের সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। কচিকাচা, কিশোর-কিশোরী, যুবক-যুবতী ও সুশীল সমাজের মাঝে শুদ্ধাচরণ, নৈতিক চর্চা ও বই পড়ার যে ভাটার সৃষ্টি হয়েছে এ বইমেলা তাতে নতুন প্রাণের সঞ্চার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।
এরই মধ্যে মেলার স্টল ও মঞ্চ প্রস্তুতিসহ যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী