নওগাঁয় ইসলামী সংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ , ১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

নওগাঁয় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ে শিশু কিশোরদের নিয়ে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এই প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান।

সভাপতিত্ব করেন নওগাঁ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শাফিউজ্জামান। এসময় জেলা মডেল মসজিদের খতিব মুফতি মাওলানা রিজওয়ান আহসান, ফিল্ড অফিসার আমিরুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার আকবর হোসেন উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় আজান, কিরাত, হামদ/নাত, উপস্থিত বক্তৃতা, কবিতা, রচনা ও ইসলামী জ্ঞানসহ ৭টি বিষয়ে প্রতিযোগিতায় জেলার ১১টি উপজেলার প্রায় ২৫০ প্রতিযোগী অংশগ্রহন করে। জেলা পর্যায়ের বিজয়ী প্রতিযোগীরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়েরপ্রতিযোগিতাই অংশগ্রহণ করবেন বলে সংশ্লিষ্টরা জানান।