
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে ঘর বেঁধেছেন। গত কয়েক মাস ধরে গুঞ্জন উড়ছে, দ্বিতীয় সন্তাদের মা-বাবা হতে যাচ্ছেন তারা। যদিও এ গুঞ্জনে কান দেননি এই তারকা দম্পতি।
এদিকে, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স নিশ্চিত করলেন সত্যি মা হতে যাচ্ছেন আনুশকা শর্মা। একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।
এবি ডি ভিলিয়ার্স বলেন, ‘তার (বিরাট) দ্বিতীয় সন্তান আসছে। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। এটি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, অধিকাংশ মানুষের প্রথম অগ্রাধিকার তার পরিবার।’
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি বিরাট কিংবা আনুশকা শর্মা।
দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন বিরাট-আনুশকা। আর তাদের প্রেমের সম্পর্ক গোপন রাখেন তারা। মিয়া-বিবি কেউ-ই মুখ খুলছিলেন না। সর্বশেষ ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন এই যুগল।
২০২০ সালের আগস্টে আনুশকার প্রথম সন্তানের মা হতে যাওয়ার খবর জানা যায়। এরপর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার বেবি বাম্পের ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। ২০২১ সালের ১১ জানুয়ারি কন্যা সন্তানের মা হন আনুশকা।
মন্তব্য লিখুন
আরও খবর
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
নীল গাউনে কানে ঐশ্বরিয়া
নীল গাউনে কানে ঐশ্বরিয়া
ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন গান
ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন...
তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব
তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব
কালো শাড়িতেই ঝলমলে কেয়া পায়েল
কালো শাড়িতেই ঝলমলে কেয়া পায়েল
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পড়শী
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পড়শী