
নতুন মন্ত্রিসভার ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টারও পিএস নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে সংযুক্ত উপসচিব এ. এস. এম. হুমায়ুন কবীরকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরীর পিএস এবং স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কমল কুমার ঘোষকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের পিএস নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব তোফাজ্জল হোসেনকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের পিএস এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের পিএস মো. রোকন-উল-হাসানকে আবারও তার পিএস করা হয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ আল-আমীনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভীর পিএস নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনগুলোতে জানানো হয়, মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টারা যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তাদের জন্য পদায়ন করা একান্ত সচিবদেরকে এ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী