
রাজধানীর নয়াপল্টনের একটি আবাসিক হোটেল থেকে মো. আব্বাস উদ্দিন (৫৫) নামে বিআইডব্লিউটিসির এক নির্বাহী প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আব্বাস উদ্দিন নয়া পল্টনের ভিআইপি রোডের ‘হোটেল দ্য ক্যাপিটাল’ এর ৩০৪ নম্বর কক্ষে ছিলেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে ওই কক্ষের দরজা ভেঙে টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বলেন, আব্বাস উদ্দিনের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। গত ১৩ জানুয়ারি নয়া পল্টনের ওই হোটেলে ওঠেন তিনি। মঙ্গলবার দুপুরে তার হোটেল ছেড়ে যাওয়ার কথা ছিল।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) বলেন, কোনো সাড়াশব্দ না পেয়ে তার ফোনে যোগাযোগের চেষ্টা করে হোটেল কর্তৃপক্ষ। ফোনেও না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। রাত ১২টার দিকে পুলিশ দরজা ভেঙে ঢুকে বাথরুমে লাশ পায়।
এসআই কামরুল বলেন, অসুস্থতার কারণে আব্বাসের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, আব্বাস চট্টগ্রাম সদরঘাটে বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। অফিসের কাজে ১৩ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...