
রাজধানীর হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. জাহিদুল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা আব্দুল জলিল জানান, জাহিদুল তেজগাঁও শিল্প এলাকার পাটোয়ারী মোটর্সের একজন স্টাফ। কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাসায় যাওয়ার পথে হাতিরঝিল এলাকায় একটি দ্রুতগতির প্রাইভেট কার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাহিদুল কিশোরগঞ্জ ভৈরব উপজেলার মো. মহিউদ্দিনের ছেলে ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...