
ফেনীর সোনাগাজী উপজেলার চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে পেট্রোল দিয়ে আগুন দেওয়ার ঘটনায় স্কুলটির অফিস সহকারী (পিয়ন) আবু বক্কর সিদ্দিক সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্কুলটি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত ছিল । এ আগুনের ঘটনাকে নাশকতা বলে ধারণা করছেন অনেকেই।
তবে শুক্রবার রাত ১১টায় ফেনীর পুলিশ সুপার জাকির হোসেন প্রেস ব্রিফিং এ জানান, স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির দ্বন্দ্বের জেরে অফিস সহকারী আবু বক্কর সিদ্দিক সবুজ নিজেই আগুন দিয়েছেন।
ঘটনাটি রাজনৈতিক খাতে প্রবাহিত করতেই তিনি এই সময়কে বেছে নিয়েছেন।অফিস সহকারী কিছু নথিপত্র নষ্ট করতে এই পথ বেছে নিয়েছিলেন বলেও জানান পুলিশ সুপার জাকির হোসেন।
উল্লেখ্য, গত শুক্রবার সকাল ৭টার দিকে সোনাগাজীর চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে আগুন দেওয়া হয়। আগুনে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তবে আগুন লাগার আধঘণ্টার মধ্যেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...