
ভুটানের জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে বিজয়ী হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগের দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। গতকাল মঙ্গলবার হিমালয়ের দেশটিতে ভোট গ্রহণ হয়।
আল জাজিরার খবরে বলা হয়েছে, নির্বাচনে প্রায় দুই-তৃতীয় আসন পেয়েছে পিডিপি। এতে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হলো ৫৮ বছর বয়সী পরিবেশবাদী নেতা তোবগের। জাতীয় পরিষদের ৪৭টি আসনের মধ্যে পিডিপি পেয়েছে ৩০টি। বাকি ১৭টি আসন পেয়েছে ভুটান টেনড্রেল পার্টি (বিটিপি)। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হতে পারে।
ভুটানের নির্বাচনে দুই পর্যায়ে ভোট নেওয়া হয়। প্রথম পর্যায়ে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুটি দল দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে অংশ নেয়। গত ২৯ নভেম্বর প্রথম পর্যায়ের নির্বাচনে অংশ নেয় পাঁচটি রাজনৈতিক দল। এই ভোটে বাদ পড়ে যায় ক্ষমতাসীন দল ড্রুক নিয়ামরুপ থগপা (ডিএনটি)। বিদায়ী প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের ডিএনটি মাত্র ১৩ শতাংশ ভোট পেয়ে চতুর্থ হয়।
দেশটির সাবেক রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক তার পুত্র জিগমে খেসার নামগেল ওয়াংচুকের জন্য পদত্যাগ করার দুই বছর পর, ২০০৮ সালে প্রথম ভোট দিয়ে গণতন্ত্রের সূচনা করে ভুটান।
বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ২০০৮ সালে প্রথম সাংবিধানিক নির্বাচনের পর প্রথম বিরোধী দলীয় নেতা ছিলেন তোবগে। এরপর ২০১৩-২০১৮ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তোবগে।
ভুটানের আট লাখ মানুষের মধ্যে ভোটারের সংখ্যা প্রায় পাঁচ লাখ।
মন্তব্য লিখুন
আরও খবর
কোম্পানীগঞ্জ ও সোনাগাজী থানার সীমানায় তুচ্ছ বিরোধের জেরে...
কোম্পানীগঞ্জ ও সোনাগাজী থানার সীমানায় তুচ্ছ...
যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন হুঁশিয়ারি
সিলেট টেস্টে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সিলেট টেস্টে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
হরমুজের কাছে অভিযান বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া
হরমুজের কাছে অভিযান বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া
কংগ্রেসে হার ট্রাম্পের, কমেছে কি তার প্রভাব
কংগ্রেসে হার ট্রাম্পের, কমেছে কি তার...
জীবনযাত্রার ব্যয় সংকটে ভোট হারিয়েছেন ট্রাম্প
জীবনযাত্রার ব্যয় সংকটে ভোট হারিয়েছেন ট্রাম্প