
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এবং বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা হতে ১.৩০ পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের বিকাল বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূইঁয়া।
এ সময় সঙ্গে ছিলেন, উপজেলা খাদ্য-নিয়ন্ত্রক কর্মকর্তা মো. নুর আলীসহ সরাইল থানা পুলিশ। অভিযান কালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় বাজার মনিটরিং এর অংশ হিসেবে মূল্য তালিকা না রাখা ও ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায়,নিত্য প্রয়োজনীয় পণ্যের যেন কোন মজুতদারি করা না হয়, এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করে মানুষের হয়রানি করা না হয়,সে বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূইঁয়া বলেন, পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও অভিযানে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম মনিটরিং করা হয় এবং উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...