
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ ধরন্তী বিলে ফসলি জমির পাশে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার(২৫ জানুয়ারি) বিকালে কালিকচ্ছ ইউনিয়নে কালিকচ্ছ আকাশী বিলে অভিযান চালিয়ে এই দণ্ড দেন সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন সুলতানা।
অভিযানে উপজেলার ধর্মতীর্থ এলাকার চাকসার গ্রামের মৃত আজগর আলী ছেলে রাকিব মিয়া নামে এক ড্রেজারের মালিককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া এ প্রতিনিধিকে বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও অভিযান চলবে।অবৈধ বালু ও মাটি উত্তোলনের ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থান আছে।
আমাদের এ অভিযান সব সময় অব্যাহত রাখা হবে। অভিযানে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা ও সরাইল থানার পুলিশ।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক