শিশুর মানসিক স্বাস্থ্যের যত্ন’বিষয়ক পাঠচক্র অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ , ১৯ জানুয়ারি ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর ১৯ জানুয়ারি শুক্রবার বিকাল ৪টায় শেরপুরের নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

‘শিশুর মানসিক স্বাস্থ্যের যত্ন’ শিরোনামে একুশে পাঠচক্রের ২৪তম আসরে শিক্ষক জাহিদুল ইসলামের সভাপতিত্বে পাঠচক্রে বক্তব্য উপস্থাপন করেন ডা.মোহাম্মদ তানভীর ইবনে কাদের,শিক্ষক মাহমুদুল আহসান,শিক্ষক অরুপ দেবনাথ।উপস্থাপনা করেন শিক্ষক সজল কর্মকার।

এছাড়াও উপস্থিত ছিলেন সংস্কৃতিমান সাইদুল ইসলাম, শিক্ষক শান্তি সাহা।দ্বিতীয় পর্বে কবিতার আসরে কবিতা আবৃত্তি করেন পৌষী সাহা,ইচ্ছে সাহা,সাহিদা,মালিহা,আসওয়াদ স্বরচিত কবিতা পাঠ করেন মাশুক,মিথিল সাহা, গান পরিবেশন করেন সেঁজুতি সাংস্কৃতিক একাডেমির শিক্ষক মনি গাঙ্গুলি।