
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় পৌরসভার ৮নং ওয়ার্ডের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
মা, স্ত্রী, বড় ভাইসহ পরিবারের সদস্যদের নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়েই ভোটকক্ষে প্রবেশ করে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন প্রতিমন্ত্রী।
এ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন টানা তিনবারের সংসদ সদস্য ও দুইবারের প্রতিমন্ত্রী, নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রতিমন্ত্রী পলক। এছাড়া এ আসনে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য পদত্যাগকারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. শফিকুল ইসলাম শফিকসহ ৯ জন প্রার্থী। এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ৮ হাজার ৭৯৪ জন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী