
র্যাপিড বা এমআরটি পাস ছাড়া চড়া যাবে না যে ট্রেনগুলোতে র্যাপিড বা এমআরটি পাস ছাড়া চড়া যাবে না যে ট্রেনগুলোতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত আগামীকাল শনিবার থেকে পুরোদমে চালু হচ্ছে মেট্রোরেল সেবা। সকাল সাতটা ১০ মিনিটে উত্তরা থেকে মেট্রোরেল ছাড়বে, আর শেষ ট্রেন মতিঝিল থেকে ছেড়ে যাবে রাত আটটা ৪০ মিনিটে।
পিক ও অফপিক আওয়ার
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার থেকে বৃহস্পতিবার সকাল সাতটা ১০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ পর্যন্ত পিক আওয়ার ধরা হবে। এছাড়া বেলা ১১টা ৩১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত অফ পিক আওয়ার বলে বিবেচনা করা হবে।
র্যাপিড বা এমআরটি পাস ছাড়া চড়া যাবে না যে ট্রেনগুলোতে
সকাল সাতটা ১০ মিনিট এবং সকাল সাতটা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুইটি ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ওই দুইটি ট্রেনে সকালে ওঠার সময় অবশ্যই এমআরটি বা র্যাপিড পাস ব্যবহার করতে হবে। অপরদিকে মতিঝিল থেকে সকাল সাড়ে সাতটা থেকে ট্রেন চলবে।
সবশেষ রাত ৮টা ১০, ২০, ৩০ ও ৪০ মিনিটে চারটি মেট্রো ট্রেন মতিঝিল থেকে ছেড়ে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত আসবে। এই চারটি ট্রেনেও শুধুমাত্র এমআরটি বা র্যাপিড পাস ব্যবহার করতে হবে। তবে কেউ যদি ৭টা ৪৫ মিনিটের আগে টিকেট কিনে থাকেন তিনিও ট্রেনে ভ্রমণ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাত সাতটা ৪৫ থেকে সকল ধরনের টিকেট বিক্রি বন্ধ থাকবে।
যেভাবে করবেন এমআরটি পাস
ডিএমটিসিএল-এর ওয়েবসাইট (dmtcl.gov.bd) থেকে বা মেট্রোরেল স্টেশন থেকে ফরম সংগ্রহ করতে হবে। সেটি পূরণ করে মেট্রোরেলের টিকিট কাউন্টারে জমা দিলেই পাওয়া যাবে এমআরটি পাস কার্ড।
নিবন্ধন করতে নিজের নাম, মাতা-পিতার নাম, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর, ই-মেইল আইডি লাগবে। সকল স্টেশন থেকে সকাল সাতটা ১৫ থেকে রাত সাতটা ৪৫ মিনিট পর্যন্ত এমআরটি পাস কেনা যাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক