
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্য বেসরকারি প্রতিষ্ঠান নির্বাচন করবে সংস্থাটি। সে লক্ষ্যে বেসরকারি প্রতিষ্ঠান নির্বাচনে টার্ম অব রেফারেন্সের খসড়া প্রস্তুত করতে ৫ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।
সোমবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে এই কমিটি অনুমোদন দিয়েছেন।
সচিব মাসুদ আলম ছিদ্দিক জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্য বেসরকারি প্রতিষ্ঠান নির্বাচনের টার্ম অফ রেফারেন্সের খসড়া প্রস্তুত করবে এই কমিটি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে ৫ সদস্যের এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে। পাশাপাশি কমিটির সদস্য সচিব হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি। এ ছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন— পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) প্রতিনিধি এবং বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক ওনার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...