
রাজধানীর মুগদার টিটিপাড়া বস্তির সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৫০) এক নারী নিহত হয়েছেন।
বুধবার (২৪ জানুয়ারি) রাত দুইটার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সালেহ।
তিনি জানান, মধ্যরাতে টিটিপাড়া বস্তির সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সংবাদ পেয়ে মুগদা হাসপাতালে গিয়ে আমরা দেখতে পাই ওই নারীর অবস্থা আশঙ্কাজনক। পরে সেখান থেকে রাতে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থলের আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে আমরা ওই নারীর পরিচয় জানতে পারিনি। আশেপাশের সিসি ফুটেজ দেখে গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।প্রযুক্তির মাধ্যমে তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...