বড়পুকুরিয়া কয়লাখনির ৮৬ জনের নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ

প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ , ২৫ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

২০০৯ সালের সার্কুলারের পর বন্ধ হয়ে থাকা বড়পুকুরিয়া কয়লাখনির ড্রাইভার, এমএলএস পদে ৮৬ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষের রিভিউ খারিজ করে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।