
বরিশাল জেলার উজিরপুর উপজেলার কানসি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় হামলায় উভয় পক্ষের ৬ জন গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় উভয় পক্ষ অভিযোগ দায়ের করে।
অভিযোগ ও আহত সুত্রে জানা যায়, উপজেলার শোলক ইউনিয়নের কানসি গ্রামের ইউপি চেয়ারম্যান আঃ হালিম সরদারের ছেলের সাথে ওই গ্রামের ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম সরদারের ছেলে ফাহিম সরদারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে ৩ জানুয়ারি বুধবার বেলা ১১ টায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
কোপের আঘাতে গুরুত্বর আহত হন জালিছ মাহমুদ রনি, রফিকুল ইসলাম, রাহাত ও ইউপি সদস্য মোঃ শিরাজুল ইসলাম, ফাহিম সরদার, মেহেদী মোল্লা।
এ ব্যপারে রফিকুল ইসলাম সরদার জানান, চেয়ারম্যান পুত্র চঞ্চল সরদার সাথে ফাহিম সরদারের দ্বন্ধের জেড়ে আমি চেয়ারম্যান হালিম সরদারের জামাতা হওয়া আমাকে ও রাহাতকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসী শিরাজুল ইসলাম সরদার ও তার ছেলে ফাহিম সরদার বাহিনীরা।
এছাড়া দুপুর ২ টার দিকে ফের সংঘর্ষ হয় এতে রক্তাক্ত জখম হয় জালিছ মাহমুদ রনি। তার অবস্থা বেগতিক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ইউপি সদস্য মোঃ শিরাজুল ইসলাম সরদার জানান,পূর্ব শত্রুতার জের ধরে আমাদের উপর পরিকল্পিত ভাবে হামলা চালায়।
এতে আমার ছেলে ফাহিম সরদার গুরুত্বর আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। আমি প্রাথমিক চিকিৎসা নেই এবং মেহেদী মোল্লা আঘাত প্রাপ্ত হয়। উজিরপুর মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বরিশাল উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...