
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি পরিদর্শনে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন ব্রিটিশ পার্লামেন্টের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।
শনিবার (২৭ জানুয়ারি) ৫ দিনের সফরে ঢাকা এসেছে প্রতিনিধি দলটি।
প্রথমবারের মতো কোনো ব্রিটিশ পার্লামেন্ট প্রতিনিধি দল টুঙ্গিপাড়া যাচ্ছেন। যুক্তরাজ্যের সাবেক টেক অ্যান্ড ডিজিটাল ইকোনমিবিষয়ক মন্ত্রী পল স্কলি এমপির নেতৃত্বে ৫ সদস্যের সংসদীয় প্রতিনিধি দলে রয়েছেন লেবার পার্টির এমপি বীরেন্দ্র শর্মা, নিল কোয়েল এবং অ্যান্ড্রু ওয়েস্টার্ন।
এ ছাড়া প্রতিনিধি দলে রয়েছেন হাউস অব কমন্সের বিরোধীদলীয় হুইপ ও সিনিয়র সংসদীয় সহকারী ডমিনিক মফিট, কুইন্স কমনওয়েলথ ট্রাস্টের উপদেষ্টা জিল্লুর হোসেন ও কানেক্টের সিইও ড. ইভেলিনা বানিয়ালিভা।
শনিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে প্রতিনিধি দলটি। সফরকালে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলামের সঙ্গেও তাদের বৈঠক হবে।
আগামীকাল রোববার (২৮ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা। বাংলাদেশ সফরকালে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। পরে প্রতিনিধি দলটি সিলেট ভ্রমণেও যাবে।
সফর শেষে আগামী ৩১ জানুয়ারি তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী