
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বগুড়াতে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
৩রা জানুয়ারি (বুধবার) বগুড়া-০১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সারিয়াকান্দি উপজেলার সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ি গমির উদ্দীন বহুমুখী স্কুল এন্ড কলেজ সহ সদরের বেশ কয়েকটি ভোটকেন্দ্র এবং সোনাতলা উপজেলার গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেছেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
ভোটকেন্দ্র পরিদর্শনকালে তিনি সাধারণ মানুষদের সাথে কথা বলে সার্বিকভাবে খোঁজখবর নেন এবং ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) স্নিগ্ধ আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুর রশিদ, বগুড়া ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, থানার অফিসার ইনচার্জবৃন্দ, জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান প্রমুখ।
উল্লেখ্য, একইদিনে এর আগে বগুড়া-০৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের গাবতলী উপজেলার চকবোচাই সরকারি প্রাইমারী স্কুল, গাবতলী পাইলট হাইস্কুল ভোটকেন্দ্রসহ বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন পুলিশ সুপার।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...