
আজ সকাল থেকেই নড়াইলের দু’টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলছে। শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়েছে।
এদিকে, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। এ সময় ধলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এ সময় মাশরাফি বলেন, সকাল থেকেই ভালো ভাবে ভোটগ্রহণ চলছে। শীতের মধ্যেও বযস্ক ভোটারসহ নারীরা ভোট দিতে এসেছেন। বিজযী হলে নড়াইলের উন্নয়ন পরিকল্পনার কথা জানাবেন বলে গণমাধ্যমকে জানান মাশরাফি।
নড়াইল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মর্তুজাসহ সাতজন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। এখানে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৭৩৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন। এই আসনে কেন্দ্র সংখ্যা ১৪৭ এবং বুথ সংখ্যা ৮১১।
এদিকে, নড়াইল-১ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টিসহ ছয়জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। এখানে ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪০৩ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৬ হাজার ৩৯৩ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ১০ জন। কেন্দ্র সংখ্যা ১১০ এবং বুথ সংখ্যা ৬৩০।
নড়াইলের দু’টি আসনেই সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা তৎপর আছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...