নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র এর জবাবে জরুরী সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ , ৬ জানুয়ারি ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

আসসালামু আলাইকুম,আশা করি সকলেই ভাল আছেন। আপানারা আমার নিমন্ত্রণে জরুরী ভিত্তিতে এখানে কষ্ট করে সমবেত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। আমার পক্ষ থেকে সকল সাংবাদিক ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের মাধ্যমে ত্রিশালের সর্বস্তরের জনগণকে আমার সালাম ও মোবারকবাদ জানাই।

আপনারা সবাই ত্রিশালের পরিচিত, সচেতন মানুষ। ত্রিশালবাসী সবসময়ই আপনাদের কাছ থেকে সঠিক তথ্য ও সহযোগিতা পেয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও আপনারা লেখনীর মাধ্যমে সত্য তুলে ধরে সহযোগিতা করবেন এই আমার প্রত্যাশা।

সাংবাদিক বন্ধুগণ এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা সবাই বাংলাদেশ আওয়ামী লীগ ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী হিসেবে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ এবং শান্তিপূর্ণভাবে নৌকাকে বিজয়ী করার জন্য কাজ করছি। কিন্তু ইভিমধ্যেই এই নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রকারীরা তৎসর হয়ে উঠেছে। স্বতন্ত্র প্রার্থী নামধারী, বিএনপি-জামাভের লোকদের সাহায্য নিয়ে ক্রমাগত মিথ্যাচার করে যাচ্ছে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত করছে। স্বতন্ত্র প্রার্থীর মিথ্যাচার উস্কানি থেকে দলীয় নেতাকর্মীদেরকে সচেতন থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

আমি আপনাদের মাধ্যমে আওয়ামী লীগের সর্বস্তরের সমর্থক ও জনগণকে অনুরুধ করবো। আপনারা এই ফাঁদে পা দিবেন না।

প্রিয় সাংবাদিকবৃন্দ,আপনারা জানেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন আমরা সে অনুযায়ী কাজ করে যাচ্ছি। সকল জনগণকে সাথে নিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে আওয়ামী লীগ তথা নৌকাকে বিজয়ী করাই আমাদের লক্ষ্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর একজন আদর্শের সৈনিক হিসাবে জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা, দারিদ্রমুক্ত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আমরা আজীবন কাজ করে যাব।

কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের এই অগ্রযাত্রা ঠেকাভে তৎপর ষড়যন্ত্রকারীরা এখন সভ্যতার সব সীমা ছাড়িয়ে গেছে। স্বতন্ত্র নামধারী প্রার্থী নৌকার বিরুদ্ধে অপপ্রচার আর মিথ্যাচার করেই ক্ষান্ত নয় সে এখন নৌকার নেতাকর্মীদের হ্যারেজমেন্ট করতে শুরু করেছে। বিশেষ করে নারী কর্মী ও সমর্থকদেরকে নানাভাবে হয়রানি, ভীতি প্রদর্শন এবং উস্কানিমূলক কর্মকান্ড করে চলেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি ত্রিশালের সকল মা/বোন এবং সকল ভোটারদেরকে অনুরুধ করবো আপনারা ভোটের মাধ্যমে এর যোগ্য জবাব দিল।