
শেরপুরের নালিতাবাড়ীতে দুই গ্রাম হেরোইন সহ মোঃ আঃ রহিম (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার(২৩ জানুয়ারি) রাত ১০ঃ০৫ মিনিটে উপজেলার যোগানিয়া ইউনিয়নের জারুয়ারপাড় এলাকার থেকে দুই গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আঃ রহিম শেরপুরের পাঞ্জরভাঙ্গার এলাকার মৃত শফিকুল ইসলামের পুত্র।
জানা গেছে, উপজেলার যোগানিয়া ইউনিয়নের জারুয়ারপাড় এলাকায় মাদক কারবারিরা মাদক ক্রয় বিক্রয় করছিল। এমন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মোঃ আঃ রহিমকে দুই গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, গ্রেফতারকৃত মোঃ আঃ রহিম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক