
নরসিংদীর-৩ শিবপুরে দুলালপুর ফাজিল (ডিগ্রী ) মাদরাসা কেন্দ্রে হামলা ও ভাংচুর চালিয়েছে দুবৃত্তরা। এসময় ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এতে বাধা দিলে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে মারধরও করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের দায়িত্বে থাকা আসনার ও পুলিশ সদস্যরা পর পর ৬ রাউন্ড গুলির্বষন করেন।
ওই সময় ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনির সদস্যরা। হামলা ও ভাংচুরের পর কেন্দ্রের ভোট বাতিল করে কেন্দ্রটি স্থগিত ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। ঘটনার পর পরই নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম ও নরসিংদী পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো: রেজাউল হাসান জানিয়েছেন, দুপুর ১টার দিকে ৫০ থেকে ৬০ জন লোক হঠাৎ কেন্দ্রের ভেতরে ডুকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। ওই সময় বাধা দিতে গেলে তারা আমাদের মারধর ও ভোট কেন্দ্রে ভাংচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের দায়িত্বে থাকা আসনার ও পুলিশ সদস্যদের গুলি করার নির্দেশ দেয়া হয়।
পরে পর পর ৬ রাউন্ড ফাঁকা গুলির্বষন করলে তারা পালিয়ে যায়। ওই সময় তাদের হামলা থেকে বাচতে আমরা দরজা বন্ধ করে দেই।
এদিকে নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহীমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে জাল ভোট দেয়া সহ অনিয়মের অভিযোগে শিল্পমন্ত্রী এড.নূরুল মজিদ মাহামুদ হুমায়ূনের ছেলে ও কেন্দ্রীয় যুবলীগ নেতা মনজুরুল মজিদ মাহামুদ হুমায়ন সাদিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে প্রশাসন।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা ড. বদিউল আলম বলেন, ব্যালট পেপার ছিনতাই করে কেন্দ্রে হামলা ও কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে মারধরের অভিযোগে শিবপুরের দুলালপুরের ১টি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে, একই সাথে ভিটি চিনাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি ভোট বাতিল করে কেন্দ্রটি স্থগিত করা হয়েছে। অন্যদিকে মনোহরদীতে ১টি কেন্দ্রসহ মোট ৩টি কেন্দ্র স্থগিত করা হয়েছে। বাকি সকল কেন্দ্রের পরিবেশ সুষ্ঠ আছে।
এছাড়া ভোট কারচুপির অভিযোগ এনে নরসিংদী-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল) রফিকুল আলম সেলিম সাংবাদিক সম্মেলন করে ভোট বর্জন করেছেন। বেলা ১২ টার দিকে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের চরনগরদী বাজারে দলটির দলীয় অফিসে সাংবাদিক সম্মেলন করে ভোট বর্জনের এই ঘোষণা দেন। এসময় তিনি অভিযোগ করেন, নৌকার সমর্থকরা জাল ভোট দেওয়াসহ লাঙ্গল মার্কার এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে বাধা প্রদান করেছে বলেও অভিযোগ করেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...