
দুই বাংলা দাঁপিয়ে কাজ করছেন জয়া আহসান। গত বছর বলিউডে পা রেখেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তবে সব কিছুর মধ্যেও তিনি ভুলে যাননি তার নাগরিক অধিকার। ঠিকই চলে এলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার জন্য।
জয়া বলেন, ভোট নাগরিক অধিকার। একটি রাষ্ট্রের প্রয়োজনে প্রত্যেক ব্যক্তির ভোট দেয়া কর্তব্য। আমি আমার কর্তব্যের জায়গা থেকে ভোট দিতে বাংলাদেশে এসেছি। ভোট প্রদানের মাধ্যমে নিজেকে সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতেই আমার এই ইচ্ছা। ভোটের কয়েকদিন পরই আমি দেশের বাইরে চলে যাবো।
আসছে ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত ‘ভূতপরী’ সিনেমাটি। বেশ অনেক আগেই এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন জয়া। সব কাজ শেষ করে অপেক্ষা ছিল মুক্তির। অবশেষে সেই অপেক্ষা কাটছে। এ সিনেমার পরিচালক ভারতের সৌকর্য ঘোষাল। একই পরিচালকের ‘ওসিডি’ নামের ছবিতেও দেখা যাবে জয়াকে।
মন্তব্য লিখুন
আরও খবর
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
নীল গাউনে কানে ঐশ্বরিয়া
নীল গাউনে কানে ঐশ্বরিয়া
ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন গান
ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন...
তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব
তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব
কালো শাড়িতেই ঝলমলে কেয়া পায়েল
কালো শাড়িতেই ঝলমলে কেয়া পায়েল
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পড়শী
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পড়শী